নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লক ডাউন,জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি’র আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয়।এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম মজনু,আনজীর খন্দকার,বিএনপি নেতা সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,শেখ রফিকুল ইসলাম রফিক,কে.এম আহসান হাবীব,আজাহার আলী,আলতাফ হোসেন,তারিফ মাহমুদসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
সলঙ্গায় বিএনপি’র বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬