[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে আওয়ামীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৩

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে তিনজনকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। এ সময় দুই বস্তা মশাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শিলা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্দেশে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানও দেন।

মিছিল শেষে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আল-আমিন (৩৫), পিতা আজাহার, গ্রাম বরোরিয়া, ধোপাকান্দি; সোহেল রানা (২৫), পিতা চুন্নু মিয়া, গ্রাম হাওইল ভাঙ্গা; হাদিরা, এবং কবির হোসেন (২৫), পিতা হাসেন আলী, গ্রাম বাড়ালিয়া, হাদিরা ইউনিয়ন।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বড়শিলা বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা মিছিল করেন। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়েছে এবং দুই বস্তা মশাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।