[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুলে আগুন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্কুলের তিনটি কক্ষের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখা গেছে বলে স্কুল কতর্ৃপক্ষ জানান। বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ আগুন লাগানোর ঘটনা ঘটে।
দোয়াজানিতে  ২০০৭ সাল থেকে সুনামের সাথে সূর্য আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কয়েকশত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে আসছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ের গেট খুলে ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশের ব্যবস্থা করি। বিদ্যালয়ের কক্ষগুলোর সামনে গেলে তিনটি রুমের দরজায় আগুন লাগানোর চিহ্ন দেখতে পাই। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নাগরপুর থানার পুলিশ ও স্থানীয় নেত্রীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নাগরপুর থানায় স্কুল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্ততি নিচ্ছে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।