[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় কয়েকটি বসতঘর ও খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আবুলনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শীতল প্রামাণিক জানান, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনার আগেই খামারে থাকা ছোট-বড় ১৮টি ছাগল পুড়ে মারা যায়। একই সঙ্গে আগুনে পুড়ে ভস্মীভূত হয় কয়েকটি ঘর। এতে তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত খামার ও বসতঘর পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত খামারি শীতল প্রামাণিককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ঢেউটিন দেওয়ারও আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে শীতল প্রামাণিক এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।