[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
পাবনার আটঘরিয়ায় প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেবোত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রতন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান।
 আধুনিক ও উন্নত পরিষদ ভবন নির্মিত হলে স্থানীয় জনগণ আরও সহজে নাগরিক সেবা পাবেন। নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম বলেন, নতুন ভবন নির্মিত হলে দেবোত্তর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাধারণ মানুষ একই স্থান থেকে প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রতন মোল্লা বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।
 এ ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও এলজিইডির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার, উপজেলা প্রকৌশলী বাকীবিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আটঘরিয়া কার্যালয়ের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ নির্মাণকাজ করা হচ্ছে।
 প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান জাবেদা এন্টারপ্রাইজ, নাটোর।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদ চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।