[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
চাটমোহরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর সদরের কাজীপাড়া মহল্লায় ‘চাটমোহর পৌর পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দুপুরে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করে পার্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চাটমোহর পৌরসভার প্রশাসক মো. মজিবুর রহমান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এজাজুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী, মো. বাকি বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ দুলাল, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাইজুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “পার্ক নির্মাণ হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। শিশুদের জন্য সাঁতার শেখার সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে তিনি পার্ক নির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং ভালো কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন।”
চাটমোহর পৌরসভার প্রকৌশলী মো. রাফিউল বারী জানান, কাজীপাড়া মহল্লায় ৪৫ ফুট প্রস্থ এবং প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের সরকারি জমিতে প্রাথমিকভাবে ৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যমান গাছপালা সংরক্ষণ করে শিশুদের জন্য পার্ক নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে পাবলিক লাইব্রেরি, ওয়াকওয়ে, ক্যাফে, সুইমিং পুল, জিম এবং সিনিয়র সিটিজেনদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, “চাটমোহরবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এই পার্ক নির্মাণ করা হচ্ছে। নান্দনিক পৌর পার্ক গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।