[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের সাজানপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তদের নিক্ষেপ করা চারটি কাচের বোতলে পেট্রোল বিয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। এতে শাখাটির সামনের সাইনবোর্ড কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রামীণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৪ তারিখ রাত্রি দুইটা ৩০ মিনিটে হেলমেট পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি ব্যাংকের বাহিরে থেকে কাঁচের বোতলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নিক্ষেপ করে চলে যায় ।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।