[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সভাপতির পিতার ইন্তেকাল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির (বি.ডি.এস.এ.এস) প্রতিষ্ঠাতা সভাপতি এম এম সুমন মৃধার সম্মানিত পিতা হাজী আবদুল আউয়াল মৃধা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২১ নভেম্বর ২০২৬, রোজ শনিবার, ভোর ৫টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর পর তাঁকে মৃধা বাড়ির মোড়সংলগ্ন জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
মরহুম হাজী আবদুল আউয়াল মৃধা দুয়াইর পশ্চিমপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিচার-সালিশ ও জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও সামাজিক সম্পৃক্ততা ছিল।
মরহুমের পিতার নাম আবদুল জব্বার মৃধা এবং মাতার নাম জেলেখা খাতুন। তাঁর স্ত্রীর নাম মোছাম্মৎ ফেরদৌসী বেগম (টুলু)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর সন্তানদের মধ্যে বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান সিটি গ্রুপ অব কোম্পানিতে কর্মরত। দ্বিতীয় ছেলে মোহাম্মদ সুহেল মৃধা ডাক বিভাগে সরকারি চাকরিতে নিয়োজিত। তৃতীয় ছেলে এম এম সুমন মৃধা একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। চতুর্থ ছেলে মোহাম্মদ আকাশ মৃধা (ওরফে সুজাত) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। পঞ্চম ছেলে মোহাম্মদ হৃদয় মৃধা (ওরফে ছোটন) একজন ব্যবসায়ী। একমাত্র মেয়ে মোছাম্মৎ আজমেলি আক্তার।
এছাড়াও তিনি তিন ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে।
মহান আল্লাহ মরহুম হাজী আবদুল আউয়াল মৃধাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।