[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে ১৮তম বার্ষিকী সনাতন ধর্মসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
পাবনার চাটমোহরে ১৮তম বার্ষিকী সনাতন ধর্মসভা উপলক্ষে ৪০ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন সম্পন্ন হয়েছে। উৎসব অঙ্গন, কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের এ ধর্মীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।
আয়োজকদের প্রত্যাশা, এ ধর্মীয় আয়োজনের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আরিফা সুলতানা রুমা বলেন, ‘আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করে যাবো।’
তিনি আরও বলেন, ‘সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।