[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাবনার ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে নকল দুধ তৈরির কারবারের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর দুজনকে অর্থদণ্ড দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে নকল দুধ তৈরিতে ব্যবহৃত তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা ও তিন ড্রাম তৈরি করা ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত চারজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন।

আটক ব্যক্তিদের মধ্যে আবুল হোসেন (৩৬) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুক (২৫) নামের অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুইজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আবুল হোসেন ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের মো. আনছার প্রামাণিকের ছেলে। অপর সাজাপ্রাপ্ত ওমর ফারুক একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলহাজ উদ্দিন, ফরিদপুর থানা পুলিশের সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় কাজ করছে। শিশু খাদ্যের মতো গুরুত্বপূর্ণ খাবারে যারা অনিয়ম করবে, তারা যত শক্তিশালীই হোক না কেন, অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।