[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পাবনার চাটমোহরে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ডিবিগ্রাম ইউনিয়নে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার (২২ নভেম্বর) আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন ও সংগঠনের কর্মী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডিবিগ্রাম ইউনিয়নে একটি বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।