বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম মাসুদ এবং সহ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহিন মিয়া।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় টাঙ্গাইলের আদর্শ সমাজকল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশীসহ জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল শহর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রম নতুন উদ্যমে এগিয়ে যাবে।