[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে আনসার ও এপিবিএনের সদস্য।

[২] এবিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক  মাহমুদ আখতার হোসেন সিলেটভিউকে বলেন, ঢাকা থেকে বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা সতর্কতা পেয়েছি। এরপর বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।
[৩] তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, বাউন্ডারি ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন ,সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

[৪] বিচকের নির্দেশনায় দেশের সব বিমানবন্দরের সাথে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। যখন রাতে ফ্লাইট পরিচালিত হয় না, তখন টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশ কালে যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।