[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জাটকা বিক্রির দায়ে মো. সাগর নামে এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মাছ উপজেলার আটটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার শরৎনগর মাছের হাটে উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আজম।

অভিযানকালে জাটকা বিক্রির অপরাধে মাছ বিক্রেতা মো. সাগরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।অভিযান শেষে জব্দ করা মাছ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যার দিকে উপজেলার আটটি এতিমখানা ও মাদ্রাসার মধ্যে মাছগুলো বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে জাটকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। এ কারণে জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন অমান্য করে জাটকা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, জাটকা সংরক্ষণে সরকার নির্ধারিত আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জাটকা বিক্রি ও কেনা থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।