[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি: আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি  রফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার  নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান চৌধুরী এবং সেক্রেটারি মনোনীত  হয়েছেন রফিকুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশীসহ জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য সংগঠনের সকল স্তরে কাজ জোরদার করার আহবান জানান।
নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল শহর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং সংগঠনের কাজ নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার জন্য  নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।