[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে আসাদুজ্জামান জনির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সড়কে নেতাকর্মীদের প্রতিবাদ। সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে দলটির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনির নেতৃত্বে বুধবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নওয়াপাড়া থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় অবস্থান তুলে ধরেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা ও মিলন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল কোরাইশী ও জিএম বাচ্চু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহীর রায়হান মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এবং পৌর বিএনপির সাবেক সদস্য রাজু আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরাইশী পাপ্পু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এফ এম রাজু, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলীয় কর্মসূচিতে নিজেদের অবস্থান জানান দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।