[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পাবনা শহরের প্রাণকেন্দ্র লতিফ টাওয়ারের ২য় তলায় উদ্বোধন হয়েছে “জাভেলিয়া’স বিউটি”। বিকাল ৫টায় ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন।

এসময় উপস্থিত ছিলেন, খন্দকার রফিকুল ইসলাম হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, আজকের জয়িতা অ্যাডমিন নিপা ইসলাম, দি জেন্টলম্যান’স কাট সেলুন এর ব্যবস্থাপনা পরিচালকব রায়হানুল হাবীব হৃদয়, দেলোয়ারা পারভীন, তানিয়া, নাজনীন সুলতানা রিনি, রুকাইয়া পিউলি, ব্লগার প্রথমা, তাসফিয়া তাসনিম রাইসা, জান্নাতুল ফেরদৌস, লামিয়া, মোহনাসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার ইরফানুল হাবিব জানান, “জাভেলিয়া’স বিউটি” কসমেটিক্স-এ পাচ্ছেন দেশি-বিদেশি সব নামীদামী ব্র্যান্ডের অরিজিনাল কসমেটিক্স ও স্কিনকেয়ার প্রোডাক্ট। চুড়ি, লিপস্টিক, ফাউন্ডেশন, ফেসওয়াশ, সানস্ক্রিন থেকে শুরু করে পারফিউম—সবই পাচ্ছেন এক ছাদের নিচে। বিয়ের সাজ, পার্টি মেকআপ কিংবা প্রতিদিনের ত্বকের যত্ন—সবকিছুর সেরা সমাধান এখন আপনার হাতের নাগালে। স্টক শেষ হওয়ার আগেই লুফে নিন আপনার পছন্দের পণ্যটি।

শপটির মূল আকর্ষণ হলো বাহারি চুড়ির বিশাল সংগ্রহ। এখানে কাশ্মীরি চুড়ি, কাঁচের চুড়ি, রেশমি চুড়ি এবং ব্রাইডাল চূড়াসহ নানা ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ২০% ছাড় চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।