পাবনার আটঘরিয়ায় জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
HarvestPlus Solutions (HPS) ও NAF-Bangladesh-এর বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE), পাবনার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; জোবাইদা ফেরদৌস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, আটঘরিয়া; কৃষিবিদ মো. নাছির উদ্দিন, মো. রুহুল আমিন মন্ডল এবং HarvestPlus প্রকল্প কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, জিংকসমৃদ্ধ বিনাধান-২০ পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষের মাধ্যমে কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ নূরে আলম বলেন, জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০ সাধারণ ধানের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণেও সহায়ক হতে পারে। কৃষকদের এ জাতের ধান চাষের পদ্ধতি, পরিচর্যা ও উপকারিতা সম্পর্কে সচেতন করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, কৃষির উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি ও পুষ্টিসমৃদ্ধ ফসলের জাত সম্প্রসারণে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। কৃষকদের আধুনিক চাষাবাদে আগ্রহী হওয়ার পাশাপাশি জিংকসমৃদ্ধ বিনাধান-২০ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জোবাইদা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নাছির উদ্দীন আহমদ, হারভেস্টপ্লাস প্রজেক্ট অফিসার রুহুল আমিন মন্ডল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল হকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী।
মাঠ দিবসে কৃষি পদকপ্রাপ্ত কৃষক দুলাল মৃধা ও শ্রী বিপ্লব কুমার সেনসহ মোট ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর প্রদর্শনী তুলে ধরা হয়। পাশাপাশি এ জাতের ধান চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ, উৎপাদন এবং কৃষকদের মধ্যে উন্নত কৃষিপ্রযুক্তি ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পুষ্টিসমৃদ্ধ ধানের আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।