[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিন সরদার (২৭) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-‌ ১২। শনিবার (১৪ নভেম্বর) রাতে পাবনা সদর থানার মজিদপুর বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত এবং সাজাপ্রাপ্ত আসামি রবিন সরদার ঈশ্বরদী পৌর শহরের (পূর্ব টেংরী) মাহাতাব কলোনি  এলাকার মো. রাকিব সরদারের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঈশ্বরদী থানায় দায়ের করা একটি মাদক মামলায় পাবনা জেলার আদালতে রবিন সরদারকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে এসআরবি-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিন সরদারকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।