[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

হান্ডিয়াল প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত, টাইব্রেকারে নিউহোপকে হারিয়ে চ্যাম্পিয়ন শরিফ মৎস্য খামার একাদশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হান্ডিয়াল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের (সিজন-৫) ফাইনাল খেলা।

উত্তেজনাপূর্ণ ফাইনালে শরিফ মৎস্য খামার ফুটবল একাদশ ও নিউহোপ ফুটবল একাদশের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়।

পরে টাইব্রেকারে নিউহোপ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শরিফ মৎস্য খামার ফুটবল একাদশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

হান্ডিয়াল উদীয়মান তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ছহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু হানিফ ও ইসমাইল হোসেন, কৃষক দল পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে শরিফ মৎস্য খামার ফুটবল একাদশ।

খেলায় সার্বিক পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবি আব্দুল হান্নান মাস্টার।

রেফারি হিসেবে পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবীদ চলনবিলের আলোকিত ফুটবলার প্রভাষক গোলাম কিবরিয়া উজ্জল।

খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।