[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সম্প্রীতির বার্তা নিয়ে নওয়াপাড়ার পূজামণ্ডপে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি, শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন শ্যামাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান জনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা উপলক্ষে ভক্ত ও পূজারিদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

বৃহস্পতিবার রাতে শ্যামাপূজা উপলক্ষে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে তাঁর এ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে তিনি পৌরসভার পালপাড়াস্থ পালপাড়া যুব সংঘ মন্দির পরিদর্শন করেন। সেখানে ২১ হাতবিশিষ্ট প্রতিমার বিসর্জনের আগে উপস্থিত ভক্ত, পূজারি ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

এরপর তিনি পর্যায়ক্রমে বকুলতলা শ্রীশ্রী শ্যামাপূজা মন্দির, শিমুলতলী তরুণ সংঘ মন্দির, ধোপাপাড়া মন্দির এবং নওয়াপাড়া ইনস্টিটিউট-সংলগ্ন ভূমিহীন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি আবদুল আলীম শাহীন, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অসীম দাস, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সবুজ মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক হাসান শেখ, বিএনপি নেতা প্রফেসর শহীদুল ইসলাম, কলেজ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জীবন তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। নওয়াপাড়ার বিভিন্ন পূজামণ্ডপে তাঁর এ উপস্থিতি ও উপহার বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী এবং পূজারিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।