[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়ায় অবস্থিত বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলায় প্রথম ও সাতক্ষীরা জেলায় দ্বিতীয় স্থান অর্জন এবং জাতীয় বিজ্ঞান মেলায় যোগদান সহ ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ধারাবাহিক ফলাফলে  শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ কলেজের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়।
১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একসময় এই অজপাড়াগাঁয়ের মানুষদের আরও আলোকিত করার লক্ষ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলায় প্রথম, সাতক্ষীরা জেলায় দ্বিতীয় স্থান অর্জনসহ টানা ছয়বার শিক্ষার্থীদের এই সাফল্য আমার কলেজ প্রতিষ্ঠার স্বার্থকতা প্রমাণ করেছে। আমি আশা করি, ইনশাআল্লাহ এই কলেজ ভবিষ্যতেও তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।”
শিক্ষক-শিক্ষার্থীদের কলেজ জাতীয়করণের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “একটি কলেজ জাতীয়করণের জন্য সরকার যে নিয়মকানুন ও শর্ত নির্ধারণ করে দিয়েছে, এই কলেজ সেগুলো পূরণে সক্ষমতা অর্জন করেছে। তাই সরকারের কাছে আমার প্রত্যাশা, সাতক্ষীরা জেলায় একটি কলেজ জাতীয়করণ করা হলে সেটি যেন বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় হয়। এ ব্যাপারে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।”
বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে মূল্যবান গাছের চারা তুলে দেন। পাশাপাশি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেগম খালেদা জিয়ার নামে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং অধ্যাপক রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইস উদ্দিন, কলেজের অধ্যক্ষ আজমল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বাচ্চু, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন গাজী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।