আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭ নম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানা।
দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট- বাজারে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন।
ফকির মো. জুয়েল রানা বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যুক্ত থেকে এ অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা তুলে ধরেছি। রাজনৈতিক কর্মকাণ্ডের সুবাদে সাধারণ মানুষের কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। তাই বিএনপি (দলের) মনোনয়ন প্রত্যাশী হয়ে এবার জনপ্রতিনিধি হয়ে নীতি ও সততার সঙ্গে বাঘুটিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে বাঘুটিয়া ইউনিয়নকে আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। সরকারি সুযোগ- সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি নিজস্ব সমর্থন ও ভক্তবৃন্দসহ মুরব্বিদের নিয়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করে চেয়ারম্যান প্রার্থী ফকির জুয়েল রানা মাঠ চষে বেড়িয়েছেন।
###