[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের পুত্র নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেছেন- “কয়েকদিন ধরে গুরুদাসপুরে অশান্ত পরিবেশ লক্ষ্য করছি। গত ২৫ বছর ধরে এলাকায় বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান আছে। শহীদ মোবিদুল ও বাবু হত্যাকান্ডের বিচার এখনো হয়নি। তেমনি ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচারও হয়তো আমরা দেখে যেতে পারব না। কিন্তু হত্যাকারী বারবার রক্তভেজা হাত মুছে ঘুরে বেড়ায়। সুশাসন চাই আমরা, সুশাসন দিতে হবে, এটা আমাদের সংবিধান স্বীকৃত দাবি।”

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল বিকেলে গুরুদাসপুর বাজারস্থ বাগানবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন ব্যারিষ্টার রঞ্জু। এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন- “আজকে শুধু শাকিলের ইস্যুতে এবং এর সঙ্গে সম্পৃক্ত লজ্জাজনক ইস্যুতে নাটোর জেলা বিএনপির কমিটি দুইভাগে বিভক্ত হয়ে গেছে। আসাদ ভাইয়ের নেতৃত্বে ছয়জন মানুষ সেই প্রতিবাদ করেছি। মানুষকে প্রতিবাদী হতে হবে। প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে দেখবেন একে একে নিজেদের অধিকার হারাচ্ছেন।”

সম্প্রতি সার ডিলার নিয়োগ নিয়ে রঞ্জু বলেন, ‘সারের ডিলারশিপ বরাদ্দের জন্য যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, তার প্রমাণ পত্রিকা গুলোতে নিয়মিত আসছে। ২০ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকা ঘুষ লেনদেনে সারের ডিলারশিপ দেয়া হয়। সেই টাকা রালি-মিছিলে খরচ না করে দুই হাজার টাকা করে কৃষকদের বরাদ্দ দেন। এতে আপনাকেও মানুষ মনে রাখবেন।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সুজন, বড়াইগ্রামের জিয়া পরিষদ সভাপতি জিল্লুর রহমান, ধারাবারিষা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক জার্জিস হোসেন, মশিন্দা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।