[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ার মাজপাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন রাজু আহমেদ খান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার ১ নম্বর মাজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ নভেম্বর সন্ধায় রোকনপুর পশ্চিম পাড়া আলহাজ্ব ডা.মকলেছুর রহমান নুরানী হাফিজিয়া মাদরাসা ঈদগাহ ও গোরস্থান ময়দানে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল খালেক মাস্টার।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ খান উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজু আহমেদ খান মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আটঘরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, খিদিরপুর  ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য, শহীদ আবুল খালেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং খিদিরপুর বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ, বিএনপি নেতা তালেব সরদার, সহ-সম্পাদক মজনু মন্ডল, সানোয়ার হোসেন, কার্যকরী সদস্য শাহিন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ঐক্য, জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।