[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাবনার বেড়া-সাঁথিয়ার সাংবাদিক আরিফ খানকে জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে অশ্লীল ভাষায় গালাগালসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’-এর বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আরিফ খান।

তরুণ প্রজন্মের এই সাংবাদিক পেশাজীবনের শুরু থেকেই সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুষ ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। সম্প্রতি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এসব সংবাদ প্রকাশের জের ধরে কিছু স্বার্থান্বেষী মহল তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত দুটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করা হয়। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন সময় ফোন করে তার অবস্থান জানতে চাওয়া হচ্ছে এবং নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতোমধ্যে হুমকিদাতাদের মধ্যে কয়েকজনের পরিচয়ও জানতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক আরিফ খান। তিনি জানান, এসব হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একজন সাংবাদিককে সংবাদ প্রকাশের কারণে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পাবনার সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিকরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার নয়; বরং সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থ রক্ষা করাই এর অন্যতম দায়িত্ব। কারও সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু অশ্লীল ভাষায় গালাগাল, পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ শর্ত। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও সাধারণ মানুষের তথ্য জানার অধিকারকেও বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিক আরিফ খানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।