[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার  (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ​মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় “ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না” সহ স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন তারা।
​প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালেহউদ্দিন সেলিম এবং সদস্য সচিব আব্দুস ছালাম।
​সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট এবং সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। ​সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দৌলতপুরের মাটিতে বরদাশত করা হবে না। বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।”
​নেতৃবৃন্দ আরও বলেন, জনগণ বিএনপির সাথে রয়েছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।