সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৬-২০২৭ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারী ফসলের আবাদ কৃষি প্রণোদনায় কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রান্তিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে। এতে উপজেলার মোট ২৬ হাজার প্রান্তিক কৃষকদের হাতে উন্নতমানের বিভিন্ন ফসলের সার ও বীজ তুলে দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম । এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো:হেলাল সরকার, সাবেক মেয়র ও সাবেক সভাপতি পৌর বিএনপি মোঃ বেলাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেছেন, সরকার কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগে তাদের উৎপাদন বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে প্রান্তিক সার ও বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬