[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আটঘরিয়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের সিন্ডিকেট ভাঙা, কৃষকদের হয়রানি বন্ধ এবং সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাহমিদুল ইসলাম বলেন,আটঘরিয়ায় কৃষকদের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। উপজেলায় কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। কোনো কৃষক যেন সারের জন্য ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে হবে।
সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃষকদের সঙ্গে খারাপ ব্যবহার, কৃত্রিম সংকট কিংবা সিন্ডিকেট বরদাশত করা হবে না। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, সরকার কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করছে। এরপরও সারের সংকট বা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কেন, তা খতিয়ে দেখতে হবে। সার বিপণনে সিন্ডিকেট ভাঙতে হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সভায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন, সারের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের হয়রানি বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভা ও উপজেলার মোট ১৭ জন সার ডিলাররা।
সভায় কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বণ্টন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।