[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। একইসঙ্গে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঘুরে দাঁড়ানোর সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়। এ সময় দোকানগুলোর সামনের অতিরিক্ত টিনশেড ও ছাউনি অপসারণ করা হয়।
ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান শেষে উপজেলার পক্ষ থেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পাঁচটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ঘুরে দাঁড়ানোর সহায়তার জন্য তিন হাজার টাকার নগদ চেক এবং এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) (অ.দা. রুহিয়া) আবু শোয়েব খান উপস্থিত ছিলেন।
অভিযান ও সহায়তা প্রদান প্রসঙ্গে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন বলেন, জনসাধারণের চলাচলের পথ সুগম করা এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এই অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সামান্য সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সাহায্য করবে।
ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।