[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (রোববার) বিকেলে  টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুর রব বলেন, সংগঠনের দায়িত্বশীলদের প্রত্যেককে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতদারিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নেতৃত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। দায়িত্বশীলদের কাজের মাধ্যমে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের প্রতিফলন ঘটাতে হবে। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত আমীরকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য খন্দকার রুহুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম,কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান,মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ মোন্তাজ আলী, মাওলানা বুরহানুল ইসলাম, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,অধ্যাপক ইকবাল হোসাইন বাদল,জেলা যুব বিভাগের সভাপতি মো.বোরহানুল ইসলাম, জেলা শিবির সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।
বক্তারা  তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং জনকল্যাণমূলক কাজে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও তাঁরা গুরুত্ব দেন।
বক্তারা আরও বলেন, নতুন নেতৃত্বের কাছে সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা অনেক। তাই সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদ তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানান এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা মজলিসে শূরার সদস্যগণ, উপজেলা আমীর, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্যগণ  উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।