জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নওয়াপাড়া ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাস এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহামুদুল হাসান লিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন ও এফ এম গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা হাবিবুর রহমান (হাবিব), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয়, নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন, মহিলা দলের সভানেত্রী ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক শামীমা সুলতানা এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালি সফল করার লক্ষ্যে গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় র্যালির প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার নির্ধারিত কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি, মহাসড়ক প্রদক্ষিণ
প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২৬