পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুর রহমান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. পিন্টুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।