[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু (গরু) পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও তিনটি গবাদি পশু (গরু) আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রিণে আনেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৬নভেম্বর) সন্ধ্যায়  উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম উত্তর পাড়া মো. তারা মিয়া ও মো. সোমেশ আলীর বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ মো. তারা মিয়া বলেন, আগুনে পুড়ে ৩টি গরু, অন্যান্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আমার পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
ফায়ার সার্ভিস ষ্ট্রেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় মো. তারা ও সোমেশ আলীর বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আমি আমার একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে তিনটি গরুসহ প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।