[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর ক্রীড়া উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মহান স্বাধীনতার বিজয়ের মাসে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া উৎসব।

চাটমোহর স্পোর্টস একাডেমি এই উৎসবের আয়োজন করেছে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ম্যারাথনসহ নানা আয়োজন থাকবে এই ক্রীড়া উৎসবে।

ক্রীড়া উৎসব উপলক্ষে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার রাত ৮টায় চাটমোহর ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামে এই রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চাটমোহর স্পোর্টস একাডেমির সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোঃ মজিবুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ এম এ জলিল, ডাঃ আসিফ আহেমেদ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আশরাফুল ইসলাম হেলাল, জামায়তে ইসলামীর চাটমোহর পৌর শাখার সাবেক সেক্রেটারী সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যে আয়োজন হতে যাচ্ছে, এটি একটি ক্রীড়া উৎসবই নয়, এটি হবে চাটমোহরবাসীর মিলনমেলা। সম্প্রীতি ও বন্ধনের এক অনন্য প্লাটফরম। এই আযোজন স্মরণীয় করতে হবে। এসময় ডাঃ মতিউর রহমান, ডাঃ জিল্লুর রহমান, খন্দকার সাঈদ উল ইসলাম কাফী, যুবদল নেতা তানভীর জুয়েল লিখন, আলহাজ¦ ইয়াকুব আলী চৌধুরীসহ ক্রীড়াবিদ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।