[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

হোমিও কাউন্সিল গঠনসহ ছয় দফা দাবি বৈষম্যবিরোধী হোমিও আন্দোলনের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
হোমিও চিকিৎসার উন্নয়ন ও চিকিৎসকদের অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান হোমিও চিকিৎসাব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করতে অবিলম্বে হোমিও কাউন্সিল গঠন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ২০২৬ সালের রানিং পে-স্কেলে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রিন্সিপাল ডা. মুন্সী মোজাম্মেল হক।
তিনি হোমিও গ্রাজুয়েট  চিকিৎসকদের স্নাতকোত্তর,ডিপ্লোমা চিকিৎসকদের পূর্বের ন্যায় গ্রাজুয়শনের সুযোগ দান, সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরির সুযোগ সৃষ্টি এবং হোমিও চিকিৎসার অগ্রযাত্রায় প্রতিবন্ধক মাদক নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট সব বৈষম্যমূলক ও প্রতিবন্ধকতামূলক কালাকানুন বাতিলের আহ্বান জানান।
তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী হোমিও চিকিৎসাব্যবস্থার সার্বিক উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। দীর্ঘদিনের সমস্যা ও বৈষম্য নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, হোমিও চিকিৎসার মানোন্নয়ন, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসার এবং চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে এ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে ভংগুর স্বাস্থ্যসেবা জনবান্ধব ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করে সরকারের পদক্ষেপ  আরও গতিশীল  হবে।
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।