[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় ও সূতী দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।
ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোস্তফা কামালের উদ্যোগ ও আয়োজনে এ শিক্ষাবৃত্তি পরীক্ষায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হাবিব মোর্শেদ তালুকদার ও সহকারী অধ্যাপক কে. এম. শামীম।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করার লক্ষ্যে প্রতি বছর এ শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।