[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্বাচিত মাদ্রাসাসমূহরে উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (৫নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন থানা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, মো. ফরহাদ হোসেন ডেভিড, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো জাহিদ হাসান, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির, মো. লিয়াকত খান, মীর শরিফুল ইসলাম খোকন, মতিয়ার রহমান, মো: মুর্শিদ কুলি খান এবং মুহাম্মদ আরিফুজ্জামান সোহেল প্রমূখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।