[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পাবনা জেলার ১৯৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পাবনা পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম।

হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে ও মো. আব্দুল্লাহর সঞ্চলনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।

এছাড়াও নারী উদ্যোক্তাদের মাঝ থেকে বক্তব্য রাখেন পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য তামান্না তানজীন জান্নাতী।

পাবনা মুক্তমঞ্চে ২২ অক্টোবর থেকে ১ নভেম্বের ১১দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।