[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে একদিনে সড়কে ঝরল তিন প্রাণ, শোকের ছায়া দুই পরিবারে

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও এক কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (৪ নভেম্বর) ভোররাত ও সকালে উপজেলার দুটি পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। ভৈরব সেতুর পশ্চিম পাশে বাসের ধাক্কায় দুজন এবং প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ভৈরব সেতুর পশ্চিম পাশে বাসের ধাক্কায় নিহত ২ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব সেতুর পশ্চিম পাশে মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হন। নিহতরা হলেন অভয়নগর উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত হায়দার সরদারের ছেলে ভ্যানচালক আব্দুল ওহাব (৬০) এবং একই গ্রামের মৃত নইম বিশ্বাসের ছেলে সামাদ বিশ্বাস (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ বিশ্বাস নিজের ক্ষেতের শিম বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে ভাঙাগেটের দিকে যাচ্ছিলেন। পথে ভৈরব সেতুর পশ্চিম পাশে মহাসড়কে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাঁদের ভ্যানে ধাক্কা দেয়। এতে সামাদ বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে, গুরুতর আহত ভ্যানচালক আব্দুল ওহাবকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘুরতে বেরিয়ে প্রাণ গেল শিক্ষার্থী আপনের

এদিকে, বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন আপন। পরে রাত ১টার দিকে প্রেমবাগ উড়োতলা এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হোসেন আলীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আব্দুল্লাহ আল আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা গ্রামের ওবাইদুল রহমানের ছেলে।

অভয়নগরে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুই পরিবারের পরিবেশ। একদিকে জীবিকার তাগিদে শিম বিক্রি করতে বেরিয়ে প্রাণ হারিয়েছেন কৃষক সামাদ ও ভ্যানচালক আব্দুল ওহাব, অন্যদিকে রাতের ভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না তরুণ শিক্ষার্থী আপনের।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।