[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৮-তে সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১টি পদ তপশীলভুক্ত করে অস্থায়ী অনারারী প্রভাষকদের চাকরি ভূতাপেক্ষভাবে আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
​স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন (অতিরিক্ত দায়িত্ব—পরিচালক, অল্টারনেটিভ মেডিসিন) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুবা এবং সহকারী পরিচালক (অ.দা.) ডা. সায়মা আখতার চৌধুরী স্বাক্ষরিত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৮-তে সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১টি পদ তপশীলভুক্ত করার দাবি জানানো হয়। এই প্রক্রিয়ায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত তিনজন অনারারী প্রভাষক ভূতাপেক্ষভাবে চাকরি আত্মীকরণের আবেদন করেন। আবেদনকারী প্রভাষকরা হলেন—১. জনাব মোহাম্মদ জাফর হোসেন খান, ২. জনাব তাজউদ্দিন আহমদ এবং ৩. জনাব আক্তর হোসেন; যারা সকলেই সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি চাকরি বিধিমালা এবং দাপ্তরিক নিয়ম অনুযায়ী যেকোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত আবেদন বা প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (Channel through proper authority) নির্ধারিত নিয়মে প্রেরণ করতে হয়। তবে উল্লিখিত তিনজন প্রভাষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম ছাড়াই সরাসরি দপ্তরে আবেদনপত্র প্রেরণ করায় অধিদপ্তর থেকে এই নির্দেশনা আসে।
​এমতাবস্থায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে উক্ত তিনজন অস্থায়ী অনারারী প্রভাষককে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
​চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের (পার-৩ শাখা) নিকট প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।