[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আসন্ন দেবোত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল বারেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হায়দার রাঙা, আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন মজনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফি উদ্দিন প্রামাণিক।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রানা বলেন, আসন্ন দেবোত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে মনোয়ার হোসেন আলম বলেন, নির্বাচনে সফলতা অর্জনে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের বিকল্প নেই। ওয়ার্ড পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আবু মুসা, পাঞ্জাব, আমীর, সাইদুল, আফতাব, নজরুল, মিন্টু, হাবিল, আক্কাছ, নবীর, জামাল, আফসার মোল্লা ও রুহুল আমিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।