[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডীপুল সিএনজি স্টেশনে সিএনজি চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ সূত্রে জানা যায়, চন্ডীপুল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত নির্ধারিত অটোরিকশা ভাড়া ৩০ টাকা। কিন্তু বর্তমানে যানজট ও নানাবিধ অজুহাত দেখিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ৪০ টাকা করে আদায় করছেন। একই ভাবে চন্ডীপুল থেকে বন্দরবাজার এলাকার নিয়মিত ভাড়া ২৫ টাকা হলেও সেখানে ৩০ টাকা নেওয়া হচ্ছে।

প্রতিদিন এই রুট গুলোতে যাতায়াতকারী হাজারো যাত্রী, বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনরা এই অতিরিক্ত ভাড়ার কারণে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। কোনো যাত্রী নির্ধারিত ভাড়া দিতে চাইলে চালকরা তাদের সাথে দুর্ব্যবহার করছেন এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া  গেছে।
ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই চালকরা সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায় করছেন। এ বিষয়ে কোনো প্রতিবাদ করলে অটোরিকশা চালকদের তোপের মুখে পড়তে হয় সাধারণ মানুষ।

এই পরিস্থিতি নিরসনে এবং সিএনজি চালকদের অহেতুক ভাড়া বাড়ানো ও অনিয়ম বন্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সিলেট দক্ষিণ সুরমা থানার দায়িত্বরত প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ পুলিশি তদারকি বাড়ানো না হলে এ ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।