[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওয়াপাড়ায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পথসভা, অভ্যর্থনায় সরব অভয়নগর

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রাজঘাট থেকে প্রেমবাগ, বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান, পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য। যশোরের অভয়নগরে দিনব্যাপী অভ্যর্থনা, অবস্থান ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৩১ অক্টোবর সকাল থেকে লংমার্চে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এর মধ্যে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় প্রধান পথসভা। সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হুসাইন, অভয়নগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়রপ্রার্থী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল করিম এবং অভয়নগর পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরিফ হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।

রাজঘাট থেকে প্রেমবাগ, বিভিন্ন স্থানে অভ্যর্থনা

কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে অভয়নগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি ও অভ্যর্থনার আয়োজন করা হয়। রাজঘাটে অভ্যর্থনা কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আমিন উদ্দিন। তালতলায় নেতৃত্ব দেন পৌর জামায়াতের সেক্রেটারি ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মহিউদ্দিন ফারাজী। বেঙ্গল এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান শেখ। এ ছাড়া ভাঙ্গা গেটে অভ্যর্থনা ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ। চেঙ্গুটিয়ায় এ কার্যক্রমের নেতৃত্ব দেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আল মাহমুদ। লংমার্চের সর্বশেষ অভ্যর্থনা ও বিদায়পর্ব অনুষ্ঠিত হয় প্রেমবাগে। সেখানে প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মশিউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। পরে লংমার্চে অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভয়নগর থেকে বিদায় জানান তাঁরা।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অভয়নগর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনশক্তির অংশগ্রহণ দেখা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।