ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবস্থিত ঐতিহাসিক টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে উৎসবমুখর পরিবেশে মৎস্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যারেজ চত্বরে মৎস্যজীবী ও স্থানীয় মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। টাঙ্গন ব্যারেজের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে কৃষির পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহেবুল্লাহ আবু নূর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
পরে অতিথিরা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন।