[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় মানবাধিকার রক্ষা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের পরিবহন চত্বরে এ সভার আয়োজন করা হয়।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূলনীতি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি, মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রাজ্জাক ও মো. নুর ইমাম সবুজ।
সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পান্না।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ শুধু কোনো নির্দিষ্ট সংগঠন কিংবা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা একটি মানবিক সমাজের অন্যতম প্রধান শর্ত। অথচ সমাজের বিভিন্ন স্তরে এখনো নানা ধরনের বৈষম্য, অন্যায় ও অধিকারবঞ্চিত হওয়ার ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও বলেন, অসহায়, দরিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সহযোগিতা করা মানবাধিকার সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

বক্তারা জানান, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখা ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মানবিক সহায়তা এবং অধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে পরিচিতি সভায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ভাঙ্গুড়া উপজেলা ও পৌর শাখার পৃথক দুটি ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। উপজেলা শাখায় মো. আখিরুজ্জামান মাসুমকে সভাপতি এবং মো. মেহেদী হাসান পান্নাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে ভাঙ্গুড়া পৌর শাখায় মো. শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত দুই কমিটির নেতারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।