[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হৃদয়ে পাবনা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম আয়োজিত ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’য় “ক্যামেরার পেছনের গল্প” শুনিয়েছেন পাবনায় কর্মরত টেলিভিশন ক্যামেরা সাংবাদিকরা। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, কাজের প্রতি ভালোবাসা, নানা প্রতিকূলতা, ঝুঁকি এবং পেশাগত জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন তাঁরা।

পাবনার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় ‘ক্যামেরার পেছনের গল্প’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর শুরু হওয়া নয় দিনব্যাপী এ মেলার আয়োজক হৃদয়ে পাবনা ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম। মেলার এ আয়োজনে ক্যামেরা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও কাজের নেপথ্যের গল্প তুলে ধরার জন্য। অনুষ্ঠানটি আমন্ত্রণ ও উপস্থাপনার মাধ্যমে পরিচালনা করেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ ।

আলোচনায় ক্যামেরা সাংবাদিকরা তাঁদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, টেলিভিশনের পর্দায়, অনলাইন সংবাদমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যে সংবাদচিত্র দেখি, তার পেছনে থাকে অনেক পরিশ্রম, অপেক্ষা, ঝুঁকি ও দায়িত্ব। কয়েক সেকেন্ডের একটি ভিডিও কিংবা একটি স্থিরচিত্র ধারণের জন্য একজন ক্যামেরা সাংবাদিককে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাজ করতে হয়।

তাঁরা বলেন, একজন ক্যামেরা সাংবাদিকের কাজ শুধু ক্যামেরায় ছবি ধারণ করা নয়; বরং ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বাস্তব চিত্র তুলে ধরা, সঠিক মুহূর্তটি ধারণ করা এবং দর্শকের কাছে সত্যনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রাখাও তাঁর দায়িত্ব। দুর্ঘটনা, অগ্নিকা-, বিক্ষোভ, রাজনৈতিক কর্মসূচি কিংবা জরুরি কোনো ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে হয়। কখনো প্রচ- রোদ, কখনো বৃষ্টি, ধুলাবালি, আবার কখনো প্রতিকূল পরিবেশের মধ্যেও দায়িত্ব পালন করতে হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা ক্যামেরার পেছনে থাকা এসব অভিজ্ঞতা তুলে ধরে দর্শকদের সামনে সংবাদচিত্র তৈরির নেপথ্যের পরিশ্রম ও বাস্তবতা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক রিপন (বাংলাভিশন ও দৈনিক ইছামতি), সহসভাপতি তুহিন আব্দুল্লাহ (স্পষ্টবাদী), সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক মিলন মাহমুদ (এটিএন নিউজ), অর্থ সম্পাদক শাহিনুর রহমান (চ্যানেল আই), দপ্তর সম্পাদক তুহিন মোল্লা (স্টার নিউজ), ক্রীড়া সম্পাদক সোহাগ মল্লিক (এখন টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক আল আমিন হোসেন (যমুনা টেলিভিশন) এবং দেশ টিভির ক্যামেরা পারসন সবুজ হোসেন।
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরা সাংবাদিকদের এ আয়োজন পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সংবাদচিত্র তৈরির নেপথ্যের গল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি করে। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান পাবনা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
“পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।