[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি হানিফ,সা:সম্পাদক জুবায়ের ও সাংগঠনিকে ফরিদুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবু হানিফ খান,সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক খান জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গতকাল ভূঁইয়াগাঁতী সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন,প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ আব্দুল মোত্তালেব শেখ।সভাপতি পদে (চেয়ার) প্রতীকে আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী (মোমবাতি) প্রতীকের আইয়ুব আলী মণ্ডল পান ২০ ভোট।সাধারণ সম্পাদক পদে (আনারস) প্রতীকে ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ইট) প্রতীকের রফিকুল ইসলাম পান ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
সাংগঠনিক সম্পাদক পদে (ফুটবল) প্রতীকে ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী (চিমনি) প্রতীকের ইমরান হোসেন পান ২৪ ভোট।এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সচিবের দায়িত্ব পালন করেন আমিনুল বারী তালুকদার।নির্বাচন কমিশনের সদস্য ছিলেন,সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।সকালে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।এ সময় থানা পুলিশের সদস্য,স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।