[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলতি রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান। মতবিনিময় সভা পরিচালনা করেন রাজীব কুমার সূত্রধর।
এসময় বক্তরা বলেন রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের কাছে সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও  বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ, সার ডিলার এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি। কৃষকদের চাহিদা অনুযায়ী কৃষি উপকরণ সরবরাহ এবং মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারী, সার ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।