[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পানি নিষ্কাশনের স্থায়ী সুরাহার দাবি ব্যবসায়ী নুরুজ্জামানের, রাজনৈতিক ট্যাগ দিয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা দক্ষিণ জানার ঘোনা এলাকায় সরকারি ড্রেন বা উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান। দীর্ঘ দিন ধরে বাড়ির দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশন করতে না পেরে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও একটি কুচক্রী মহলের ইন্ধনে তাঁকে নানাভাবে হয়রানি ও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে স্বৈরাচারের দোসর সাজানোর অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

​গত সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুজ্জামান এই অভিযোগ তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে নুরুজ্জামান জানান, ঝিলংজার জানারঘোনা এলাকায় তিনি বাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা ও বসবাস করে আসছেন। কিন্তু অভ্যন্তরীণ ও প্রধান সড়কে কোনো ড্রেন না থাকায় তাঁর বাড়ির দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের কোনো পথ নেই। মাঝে মাঝে বিকল্প উপায়ে মোটর বসিয়ে পানি সেচ করে দূরে ফেলতে পারলেও সবসময় তা সম্ভব হয় না। এর ফলে প্রায়ই ব্যবহার্য পানি চলাচলের পথে উঠে যায়।

​এলাকাবাসীর এই কষ্টের জন্য নিজের চরম দুঃখবোধ প্রকাশ করে তিনি বলেন, “আমি সচেতন নাগরিক হয়েও অন্যের কষ্টের কারণ হয়েছি—এজন্য আমি সবার কাছে বারবার ক্ষমা চাচ্ছি। আমি চাই সবাই আমাকে সহযোগিতা করুক। সবার সহযোগিতা পেলে আমি এই দুর্দশা থেকে মুক্ত হতে পারব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমি দু’জন প্রতিবেশীর কাছে জমির ভেতর দিয়ে পাইপ বসানোর সুযোগ চেয়েও পাইনি। উল্টো স্থানীয় রাজনীতিবিদ ইমাম খালেদ স্বপনসহ কিছু সমাজনেতা এবং প্রতিবেশীরা আমাকে সহযোগিতা না করে উল্টো আমার বিরুদ্ধে মনগড়া ও হয়রানিমূলক সংবাদ পরিবেশন করাচ্ছেন। নিরুপায় হয়ে আমাকে এসব মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। এমনকি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি মিথ্যা প্রোপাগান্ডা ও নাটক সাজিয়ে আমাকে রাজনৈতিক কোনো এক পক্ষের সাথে জড়িয়ে স্বৈরাচারের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ আমি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না এবং এখনো নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক একটি সমস্যাকে রাজনৈতিক রঙ লাগিয়ে আমাকে অহেতুক হয়রানি করার চেষ্টা চলছে। নলখাগড়ার মতো আমার আর কোনো উপায় না পেয়ে আমাকে ভিটাবাড়ি ছেড়ে চলে যাওয়ার পাঁয়তারা করা হচ্ছে।”\

​নুরুজ্জামান আরও জানান, এই সমস্যা সমাধানের জন্য তিনি স্থানীয় ইউপি সদস্য খালেদা আকতারের শরণাপন্ন হয়েছিলেন। তখন ইউপি সদস্য তাঁকে আশ্বস্ত করেন যে, সরকারি প্রকল্প গ্রহণ করে সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প পাসও হয়েছে এবং অর্থ বরাদ্দ পেলে শিগগিরই এর কাজ শুরু হবে।

​সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কক্সবাজারের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনিবন্ধিত কিছু অনলাইন ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে। তিনি এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।